মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাত্র ২০ টাকা বাকি চাওয়াকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক হিন্দু পান ব্যবসায়ীকে প্রকাশ্যে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জয়মন্টপ মাছবাজারে পান বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
অভিযুক্ত ইশা মোল্লা জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইশা মোল্লা প্রায়ই শ্রীবাস চন্দ্র সাহার দোকান থেকে পান কিনতেন। ঘটনার দিন দুপুরে তিনি ৩০ টাকার পান নেন। তবে ১০ টাকা দিয়ে বাকি ২০ টাকা না দিয়েই চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রীবাস চন্দ্র সাহা বাকি টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ইশা মোল্লা শ্রীবাসের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি প্রথমে মারধর করেন এবং পরে গলা চেপে ধরে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই শ্রীবাস চন্দ্র সাহার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযুক্ত এলাকা থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
.jpeg)
No comments:
Post a Comment