দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫১২ শিশুর প্রাণহানি ঘটেছে।
শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৩২ জন শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হামের উপসর্গে ১২ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত শিশুটি বরিশালে মারা গেছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৮৬ জন মারা গেছে।
একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪৯ হাজার ৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৪৫ হাজার ১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৯৪ জনের শরীরে।
.jpeg)
No comments:
Post a Comment