ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দাউদকান্দিতে গ্রেপ্তার ১
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুমন রায় (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন রায় মৃত জীবন বল্লভ রায় ও মৌমিতা রানী রায়ের পুত্র। তার বাড়ি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর রায়বাড়ীতে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “ফেসবুকে নিজস্ব আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননা করে স্ট্যাটাস দেওয়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে আটক করে।” তিনি আরও জানান, পরে থানায় মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগসমূহ:
দাউদকান্দি সংবাদ, কুমিল্লা খবর, ইসলাম ধর্ম অবমাননা, ফেসবুক স্ট্যাটাস গ্রেপ্তার, বাংলাদেশ পুলিশ, ধর্ম অবমাননা মামলা

No comments:
Post a Comment