আশাশুনিতে মন্দিরে চুরি: পূজা সামগ্রী, সোলার ব্যাটারি ও সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা শ্রীশ্রী শ্যামাকালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল মন্দিরে প্রবেশ করে পূজা সামগ্রী, সোলার ব্যাটারি এবং সিসি ক্যামেরার সরঞ্জাম নিয়ে যায়।
মঙ্গলবার ভোরে ভক্তরা পূজা দিতে গিয়ে চুরির বিষয়টি টের পান। মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু কুমার দাশ জানান, “এই মন্দির বহু বছর ধরে হিন্দু সম্প্রদায়ের আস্থার জায়গা। প্রতিদিন শত শত ভক্ত এখানে পূজা দিতে আসেন। চুরির ঘটনায় শুধু আর্থিক ক্ষতি হয়নি, ধর্মীয় অনুভূতিও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।”
ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী জানান, সংঘবদ্ধ চোরেরা মিনি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গ্রীল ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি করেছে। তিনি আরও বলেন, এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়রা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
ট্যাগ: আশাশুনি মন্দির চুরি, সাতক্ষীরা সংবাদ, শ্যামাকালী মন্দির, হিন্দু ধর্মীয় স্থান, বাংলাদেশ মন্দির নিরাপত্তা, মন্দিরে চুরি, ধর্মীয় অনুভূতি, পূজা সামগ্রী চুরি, আশাশুনি খবর, স্থানীয় সংবাদ

No comments:
Post a Comment