বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, April 6, 2026

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

গত ২ এপ্রিল ২০২৬ শুক্রবার দুপুর ৩ টায় ঢাকার ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের নতুন ভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাসুদেব ধর। সভায় বিভিন্ন জেলা ও মহানগর কমিটির ৮০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন ও নিজেদের মূল্যবান পরামর্শ দেন।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগরের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নিজেদের আট দফা দাবি তাঁর সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সব দাবি শোনেন এবং পর্যায়ক্রমে সব দাবি পূরণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার মন্ত্রীও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীও প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  তারেক জিয়া বিগত প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের তীব্র সমালোচনা করে বলেন, যে দুইবার এই ঢাকেশ্বরী মন্দিরে এসে তিনি যে কথা দিয়েছিলেন তা তিনি পূরণ করেননি।
এই সভায় উপস্থিত ছিলেন কাজল দেবনাথ, এ্যাড সুব্রত চৌধুরী, জয়ন্ত সেন দিপু, জে.এল ভৌমিক, সন্তোষ শর্মা, এড. তাপস কুমার পাল, চন্দ্রনাথ পোদ্দার, মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রশান্ত কুমার কুন্ড প্রমুখ। সভায় দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বাড়ুই শোক প্রস্তাব পাঠ করেন। সভাটি সঞ্চালনা করেন এড. শ্যামল কুমার রায় ।


 

No comments:

Post a Comment

"
"