গণেশ মন্ডল স্থানীয় খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং দুই ছেলে-মেয়ের জনক। পরিবার জানায়, কয়েক বছর আগে ব্যবসায় ক্ষতির পর থেকে তিনি সমিতি, ব্যাংক ও মহাজনের কাছ থেকে ধার দেনায় জড়িয়ে পড়েন। তার সঙ্গে যোগ হয় ওয়ান এক্স বেটে হারানো টাকা। সবমিলে তিনি কোটি টাকারও বেশি দেনায় জড়িয়ে পড়েন।
স্ত্রী ছন্দা মন্ডল জানান, “সবসময় টেনশন করতেন। শনিবার সকালে ঋণদাতারা এসে হুমকি দেয়। রাতে খাওয়ার পর একসাথে ঘুমাই। মাঝরাতে তিনি উঠে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে অন্য ঘরে গিয়ে আত্মহত্যা করেন।”
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, “ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
এদিকে প্রধান শিক্ষক গণেশ মন্ডলের মৃত্যুর খবরে সহকর্মী শিক্ষক–শিক্ষার্থীসহ অনেকে তার বাড়িতে ছুটে যান। উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়।

No comments:
Post a Comment