বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, September 1, 2025

খুলনায় রূপসা ব্রিজ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ


 খুলনার পীর খানজাহান আলী (র.) সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে ঝাঁপ দেন। র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মারুফ ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশের পরিচয় নিশ্চিত করেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা নৌপুলিশকে খবর দেন। নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, লাশ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।

পিবিআই ও সিআইডির টিম মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

No comments:

Post a Comment

"
"