আজ (১৮/০৯/২০২০) বাংলাদেশ যুব ঐক্য পরিষদ , নারায়নগঞ্জ জেলা ও মহানগর এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০, নারায়নগঞ্জ কেন্দ্রীয় গ্রন্থাগারের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পংকজ সাহা, সভাপতি রাহুল বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি বলরাম বাহাদুর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, নারায়নগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস, মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা সাড়া বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যুবকদের ঐক্য বদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসতে আহ্বান জানান।



No comments:
Post a Comment