শুভ বড়দিনে কয়লাঘাট ব্যাপ্টিস্ট চার্চের পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ কে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
চার্চ প্রাংগনে অনুষ্ঠিত বিশাল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খুলনার খ্রিস্টান সমাজের জন্য বিভিন্ন সময়ে বিশেষ অবদান রাখার জন্য চার্চের সভামন্ডলীর সিদ্ধান্তে রায়হান ফরিদকে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত অতিথিকে উত্তোরীয় ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রায়হান ফরিদ খুলনার সর্বস্তরের খ্রীস্টানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সঞ্জয় চৌধুরী টিটু,জন ঘোষ বুলেট,এডসন পল হাজরা,নিক্সন ঘোষ,বিশ্বজিৎ দে মিঠু, আইজাক নিউটন, নরেন সুমন,সাগর বালা,বিপ্লব সাহা লব,ইলেন ঘোষ রুমি,অমিত ঘোষ সহ চার্চের বিভিন্ন স্তরেরনেতৃবৃন্দ।

No comments:
Post a Comment