বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিতার অংশ হিসেবে খালিশপুর থানার গরীব অসহায় শীতার্তদের মাঝে আজ বিকেল ৪টায় খালিশপুর আর্য্য ধর্মতলা ভক্ত সংঘ হরিসভা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ সানা, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী সঞ্জীব দাস, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, প্রসীত সাহা, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিকাশ কুমার সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার।
খালিশপুর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক কুমার দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, খালিশপুর থানা সভাপতি সত্যরঞ্জন পোদ্দার, সমীর দত্ত, নিখিল রঞ্জন রায়, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য, ভবেশ সাহা, উজ্জ্বল ব্যানার্জী, বাবু শীল, মাণিক শীল, অলোক দে, রবীন দাস, অধ্যাপক প্রতাপ কুন্ডু, লক্ষণ রায়, প্রতিভা মিস্ত্রী, গোবিন্দ কুমার পাল, শুভ্রাংশু শেখর দাস, অনিমেশ দাস, ঝুমু রানী পাল, সবিতা রানী সরকার, মনোরঞ্জন সাহা প্রমুখ।
No comments:
Post a Comment