বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, February 13, 2021

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের করোনা ভ্যাক্সিন গ্রহন।

 



আজ ১৩ ফেব্রুয়ারি ২০২১ইং রোজ শনিবার।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্রী শ্যামল হালদার, সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুন্ডু ও কোষাধ্যক্ষ শ্রী রতন কুমার নাথ  ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন, এবং তাঁরা বর্তমানে সম্পূর্ন সুস্থ এবং আগের মতই স্বাভাবিক আছেন,   করোনার প্রথম থেকেই  উনারা সমুখে থেকে জনসাধারণের পাশে থেকে ত্রান-সাহায্য, চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন । 

 শ্রী শ্যামল হালদার, সভাপতি- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা, সভাপতি- খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি, ট্রাস্টি- স্টেট অফ সত্যনারায়ণ মন্দির, প্রধান উপদেষ্টা- কালিবাড়ি পাড়া সার্বজনীন মন্দির ও আজীবন সদস্য-  খুলনা শিশু ফাউন্ডেশন,তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়োছেন, তিনি টিকা গ্রহন করে তিনি কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা তার হয়নি, তিনি  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
শ্রী প্রশান্ত কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখা, সাবেক সাধারন সম্পাদক- খুলনা বাজার পূজা কমিটি ও আজীবন সদস্য- খুলনা শিশু ফাউন্ডেশন, করোনা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহ্বান করছেন।

শ্রী রতন কুমার নাথ, কোষাধক্ষ্য-  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখা তার টিকা গ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় বলেন আমাদের সকলের দেশের স্বার্থে করোনার টিকা নেওয়া উচিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

এছাড়াও অন্যান্যের মধ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অন্যতম নেতা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রী উজ্জ্বল ব্যানার্জি, শ্রী বাবলু বিশ্বাস, শ্রী শিবু রায়, শ্রী রূপন চন্দ্র দে, শ্রী ভবেশ সাহা।

 খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদ এর, সহ-সভাপতি, শ্রী  উজ্জ্বল রায় ও সম্পাদক মন্ডলীর সদস্য, শ্রী অলক দে,করোনা ভ্যাক্সিন গ্রহন করেন।


No comments:

Post a Comment

"
"