বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত, ভদন্ত বোধিপ্রিয় মহাথের ও টি রোজারিওর স্মরণে শনিবার আয়োজিত এক স্মৃতিচারণা সভায় এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে তাঁদের স্মরণে মঙ্গলপ্রদীপ জ্বালানো হয়।
আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী। এসময় আরও বক্তব্য দেন নির্মল রোজারিও, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার, রমেন মন্ডল, সাগর হালদার, সুপ্রিয়া ভট্টাচার্য, শিমুল সাহা, সজীব সরকারসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমঅধিকার ও সমমর্যাদার সংগ্রামকে শক্তিশালী করতে হবে।
.jpg)
No comments:
Post a Comment