বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, April 12, 2026

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে হিন্দু পরিবারে উপর হামলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়নের উটরাহাজিরপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৯ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা অমৃত কুমার মাহাতো, তার স্ত্রী বাসন্তী রাণী মাহাতো ও ছেলে অপূর্ব মাহাতো দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র অনুযায়ী একটি জমি ব্যবহার করে আসছিলেন। ঘটনার দিন দুপুরে তারা ওই জমিতে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় একই এলাকার কয়েকজন ব্যক্তি দলবল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে মইনুল হক, আইনুল হক, নুরুল হক ও রশিদসহ আরও কয়েকজন ছিলেন। হামলায় বাসন্তী রাণী মাহাতো ও অপূর্ব মাহাতো গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। পাশাপাশি হামলার পর অভিযুক্তরা নিজেদের আহত দেখিয়ে পাল্টা মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।


 

No comments:

Post a Comment

"
"