বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, April 11, 2026

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা বিসিবির

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) মিরপুরে নির্বাচক কমিটি এই স্কোয়াড প্রকাশ করে।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যে দল খেলেছিল, এবারও সেই দলই অপরিবর্তিত রাখা হয়েছে। প্রত্যাশিত পারফরম্যান্স না এলেও আফিফ হোসেন ও সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
ঘোষিত দলে রয়েছেন— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে। তৃতীয় ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ২ মে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে পাকিস্তান সুপার লিগে খেলা মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন ১৩ এপ্রিল দেশে ফিরবেন। সিরিজ শেষে মুস্তাফিজ আবার পিএসএলে যোগ দেবেন।
বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার কারণে ম্যাচগুলোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।


 

No comments:

Post a Comment

"
"