বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, April 11, 2026

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২ হাজারের বেশি

 দেশে গত মার্চ মাসে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ জন শিশু রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে Road Safety Foundation। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ২০৪ জন, বাসের যাত্রী ৪৫ জন, ট্রাক ও পিকআপের আরোহী ২৮ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাত্রী ৪৬ জন এবং তিন চাকার যানবাহনের যাত্রী ৯৪ জন রয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭১টি জাতীয় মহাসড়কে, ২৬৪টি আঞ্চলিক সড়কে, ৭০টি গ্রামীণ সড়কে এবং ৬২টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে ১৬৬টি মুখোমুখি সংঘর্ষ, ২৩১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৬টি পথচারীকে ধাক্কা দেওয়া এবং ৮২টি পেছন থেকে আঘাতের ঘটনা রয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৪২ জন নিহত হলেও মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৬ জনে, যা প্রায় ১১ শতাংশ বৃদ্ধি।
সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, অধিকাংশ দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি, চালকের অদক্ষতা, বেপরোয়া মনোভাব, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক দায়ী। দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর গতি নিয়ন্ত্রণ ও চালকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

No comments:

Post a Comment

"
"