সাম্প্রতিক সময় ঘটতে থাকা সাভারে কিশোরী নীলা রায় হত্যা, সিলেটের জালালাবাদ-দিনাজপুর সদর-পঞ্চগড় এর আটোয়ারীতে কিশোরীদের গণ-ধর্ষণ, মুন্সিগঞ্জের সিরাজদিখানে নাবালিকা শ্রাবন্তি দত্ত অপহরণ এবং নওগাঁর বানরগাছীতে তমা রাণী অপহরণ, টাঙ্গাইলের মধুপুর বন সংরক্ষনের নামে আদিবাসী গারদের কলা বাগান কেটে ফেলা এবং জমি জবর দখল- এর প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবীতে আজ ২৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ শনিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি পংকজ সাহা এবং সভাপতি রাহুল বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বলের সঞ্চালনায় বাংলাদেশ সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠার দিবীতে উপস্থিত সকল নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে ঘটিত এইসব ন্যাক্কারজনক জঘন্য অপরাধের তীব্র প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনাণুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান। বক্তাগণ বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করা সহ অবিলম্বে জাতীয় সংসদে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বলরাম বাহাদুর, উজ্জ্বল দত্ত, এড. কিশোর বসু রায় চৌধুরী পিন্টু, হিল্লোল সরকার, সিদ্ধার্থ মজুমদার, অমিতাভ বসাক বাপ্পী, শ্যামল দেবনাথ, সজীব দেব, একলব্য সরকার পলাশ প্রমুখ।
এছাড়া সমাবেশে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য শ্রী বাসুদেব ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, এড. তাপস কুমার পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ঢাকা উত্তরের সাধারনণ সম্পাকদ অসীম রায় শিশির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারনণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী, শ্রী শুভাশিষ বিশ্বাস সাধন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি শ্রীমতি সুপ্রিয়া ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, শ্রী শ্রী হরিনাম কীর্তনিয়া সোসাইটি, বাংলাদেশ আইনজীবি ঐক্য পরিষদ ও ঢাকার বিবিন্ন থানা হতে আগত যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

No comments:
Post a Comment