বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে সাভারের কিশোরী নীলা হত্যা ও সিলেটের নাবালিকা শ্রাবন্তী দওের অপহরন এর সুষ্ঠ বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত।সাম্প্রতিক সময়ে ঘটতে থাকা সাভারের কিশোরী নীলা রায় হত্যা, সিলেটের জালালাবাদ - দিনাজপুর সদর - পঞ্চগড় এর আটোয়ারীতে কিশোরীদের গণ - ধর্ষন মুন্সিগঞ্জে সিরাজদিখানে নাবালিকা শ্রাবন্তী দও অপহরণ এর প্রতিবাদে ও সুষ্ঠ বিচার এর দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২০ রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় রূপসা মহাশ্মশান কালী মন্দির কমপ্লেক্স এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভাটি বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ - সভাপতি ও খুলনা মহানগর শাখার সভাপতি বিশ্বজিৎ দে মিঠু এর সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক অনিন্দ্য সাহা এর সঞ্চালনায় বাংলাদেশে সংখ্যালঘু অধিকার দাবীতে উপস্থিত সকল নেতৃবৃন্দ সাম্প্রতিক সময়ে ঘটিত এই সব ন্যাক্কারজনক জঘন্য অপরাধের তীব্র প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোড় দাবী জানান।
উক্ত সভায় উপস্থিথ ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেদ্রীয় কমিটির অন্যতম সভাপতি রর্বাট নিক্সন ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর শাখার সভাপতি বিশ্বজিৎ দে ( মিঠু ), বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক অনিন্দ্য সাহা, ডাঃ বিবেকানন্দ ঢালী, অলোক দে, উজ্জ্বল ব্যানার্জী, অভিজিৎ চক্রবর্তী দেবু, পিনাকী সেন, সজল বাড়ৈ, দিবাকর সাহা, রিংকু দে, মিঠুন বিশ্বাস, বাদল কুমার দে, জয়ন্তী ঘোষ, বিদ্যুৎ নন্দী, সুভাশীষ ভদ্র, ডোমেনিক মনি, অলোক দাস , সৈকত মন্ডল, সন্জ্ঞয় সরকার, পার্থ দে, বিপ্লব ধর তত্বী, অমিত সাহা, সুশীল দাস, সজল দাস, উলিয়াম ববি হালদার, বিশ্বজিৎ দাস, বিধান রায়, মিঠু দে, তুষার কান্তি রায়, রানা বিশ্বাস, সজ্ঞয় প্রমুখ সহ খুলনা মহানগর যুব ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ।


No comments:
Post a Comment