বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, October 10, 2020

খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত





বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্র কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর উত্তম মেজর জেনারেল সি. আর. দত্ত এবং সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য হিউবার্ট গোমেজ এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত।


শুক্রবার বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে মহানগরীর উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্র কমিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি বীর উত্তম মেজর জেনারেল সি. আর. দত্ত এবং সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য হিউবার্ট গোমেজ এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


খুলনা জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়ের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র কমিটির সদস্য অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি। মান্যবর অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্র কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, খুলনা জেলা ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারী রায় অমিত, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন খুলনা জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল দাশ, আলোকিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপালি চক্রবর্তী, সহ-সভাপতি গীতা বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, দেবাশীষ রায়, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ও কেন্দ্র কমিটির সদস্য কানাই মণ্ডল।


খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতসী সরকার, জেলা ঐক্য পরিষদ নেতা মি. সেরাফিন বৈরাগী, প্রবীর রায়, অজিত বিশ্বাস, অধ্যাপিকা উল্লাসিনী সরকার, সুকুমার সেন, সুকান্ত সেন, লাকী খান, নগর যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ সাহা, নগর ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পাপ্পু সরকার, বিধান বিশ্বাস, সঞ্জয় গাইন, বিপুল রায় চৌধুরী, সুমন বিশ্বাস,স্বপন কুমার মণ্ডল, মিনাল হালদার, জ্যোতি প্রকাশ, সৌরভ গাইন, কাত্তিক বিবেক, অরবিন্দ মন্ডল, অরিন্দম গোলদার, রাজু মল্লিক, শান্ত মিস্ত্রী পাবক, শশাঙ্ক রায়, লিটন বিশ্বাস, ভবতোষ বিশ্বাস, অমিত মণ্ডল, তাপস ঘোষ, ভাস্কর বিশ্বাস, মিঠুন মণ্ডল, রিগান রায়, মহাদেব গাইন, সৌরভ মণ্ডল, ইতি প্রকাশ, সুমন রায়, সুজন মণ্ডল, সুব্রত হাজরা, কৃষ্ণেন্দু দত্ত, পার্থ গাঙ্গুলী, এডলিনা প্রেমা প্রমূখ।


সভার শুরুতে বীর উত্তম মেজর জেনারেল সি. আর. দত্ত এবং হিউবার্ট গোমেজসহ প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

No comments:

Post a Comment

"
"