বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী রাজিয়া খাতুন, তাঁর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি ও তাঁর সহধর্মিনী রুপা চৌধুরী এবং খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সহধর্মিনী, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির মিলনায়তনে আজ ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার বিকেল ৪টায় সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সভাপতিত্বে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোজাফফর রশিদী রেজা, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা মহানগর শাখার সাবেক মহিলা সম্পাদিকা এড. অলোকানন্দা দাস, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী গৌতম লস্কর, গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, মহানগর পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুজিত মজুমদার, সাবেক সভাপতি উপাধ্যক্ষ দেবদাস ম-ল, তীর্থালোক সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, জগন্নাথ সেবা সংঘের উপদেষ্টা পঙ্কজ দত্ত, পূজা পরিষদ খুলনা মহানগর সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, মহাদেব সাহা, অলোক কু-ু, অধ্যাপক উজ্জ্বল সাহা, এড. রবীন্দ্র নাথ ব্রহ্ম, বাবু শীল, উজ্জ্বল রায়, মাণিক শীল, শুভাগত দত্ত, নিতাই সরদার, বিধুভূষণ ম-ল, অশোক দাস, যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর আহ্বায়ক পাপ্পু সরকার, সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, হরিজন ঐক্য পরিষদ জেলা সভাপতি রাজ কুমার হেলা, মহানগর সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস, সজল দাস, সদর থানার অন্যতম নেতা অলোক দে, রবীন দাস, সবিতা মজুমদার, অশোক ঘোষ, দুলাল সরকার, সন্ধ্যা বিশ্বাস, শিউলি চক্রবর্ত্তী, মিলন সাহা কুটি, সাধন রায়, জয় ম-ল, বিধান রায়, সুকুমার সাহা, রবীন সাহা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য শেষে প্রার্থনা অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী।

No comments:
Post a Comment