বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, November 11, 2020

পূজা উদযাপন পরিষদ নেতার পরলোকগমন






বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান লোকান সঃ গচ্ছতু)।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোপীনাথ দাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গোপীনাথ দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। এক শোকবার্তায় তারা গোপীনাথ দাসের বিদেহী আত্মার সদগতি কামনা করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সংগৃহীতঃDailykaratoa.com

No comments:

Post a Comment

"
"