বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিতার অংশ হিসেবে আড়ংঘাটা থানার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে আজ বিকেল ৪টায় রংপুর ঠাকুরানীতলা মাতৃমন্দির প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ংঘাটা থানা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক আশিষ কবিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, অলোক কুন্ডু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার। আড়ংঘাটা থানা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য সন্দীপ জোয়ার্দ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অলোক দে, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস, হরিজন ঐক্য পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, তুষার মল্লিক, জয়ন্ত কীর্ত্তনীয়া, জয় দাস, মলয় সরকার, জ্যোতি জোয়ার্দ্দার, পার্থ বিশ্বাস, অনাথ সরকার, জয় জোয়ার্দ্দার, জন্ডি সরকার, পরিতোষ মন্ডল, স্মৃতিলতা বিশ্বাস, প্রমিলা সরকার, সুমন কীর্ত্তনীয়া প্রমুখ।
Monday, January 18, 2021
মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আড়ংঘাটা থানায় দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment