বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, January 16, 2021

শ্রীশ্রীনারায়ণ মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত



১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার শ্রীশ্রীনারায়ণ মন্দির কমিটির সাধারণ সভা মন্দির প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ধ্রুব প্রসাদ রায় এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক দীপক কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। প্রধান অতিথি আগামীতে মন্দিরের অবকাঠামো উন্নয়নে মহানগর পূজা পরিষদ-এর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব। আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল ব্যানার্জী, বাবু শীল, ভবেশ সাহা, নিতাই ব্যানার্জী, মলয় মুখার্জী, দেবদাস রায়, কেশব চন্দ্র রায়, এ্যাড. হরিপদ মন্ডল, এ্যাড. শক্তিপদ সরকার, এ্যাড. গৌরাঙ্গ সরকার, গোবিন্দ মল্লিক, ব্যাঙ্কার সুজয় হালদার, ব্যাঙ্কার অশোক কুমার রায়, অধ্যাপক আনন্দ ব্যানার্জী, ভার্গব রায়,  সেবায়েত রানীবালা রায়, পারুল রায়, ঝর্ণা মুখার্জী, দিবাকর রায়, সাধন রায়, অসীম রায়, প্রদীপ রায়, প্রবীর রায় প্রমুখ। 


সভায় সর্বসম্মতিক্রমে ধ্রুব প্রসাদ রায়কে সভাপতি, নিতাই ব্যানার্জীকে সাধারণ সম্পাদক এবং দেবদাস রায়কে কোষাধ্যক্ষ করে ২৭ সদস্য বিশিষ্ট শ্রীশ্রীনারায়ণ মন্দির কমিটি গঠন করা হয়।

No comments:

Post a Comment

"
"