বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, January 26, 2021

মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মানিত কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল গাঙ্গুলীর পিতা বিশ্বনাথ গাঙ্গুলীর আত্মার সদ্গতি কামনায় প্রার্থনা সভা



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল গাঙ্গুলীর পিতৃদেব বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় বিশ্বনাথ গাঙ্গুলীর আত্মার সদ্গতি কামনা করে আজ ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার বিকেল ৪:৩০টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। 


প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং পরিচালনা করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। 


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য ভোলানাথ দত্ত, স্বপন মন্ডল, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবু শীল, উজ্জ্বল রায়, দুলাল সরকার, সুশান্ত ব্যানার্জী, অলোক দে, সন্তোষ মজুমদার, রবীন দাস, মিলন সাহা কুটি, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, হরিজন ঐক্য পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, বিধান রায়, সজল দাস, মুক্তা শীল, রণি সরকার, অমিত রায়, সৌরভ হাজরা, শিব শীল, প্রান্ত দে, বিপ্র দাস, লিয়ন বিশ্বাস, চন্দনা দে, পলাশ রায় প্রমুখ।    

No comments:

Post a Comment

"
"