বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, January 27, 2021

রূপসা মহাশ্মশান কালী মন্দির কমিটির সহ-সভাপতি ও কোষাধ্যক্ষের সহধর্মিনীদের সুস্থতা কামনায় প্রার্থনা সভা



রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি অরবিন্দু সাহার সহধর্মিনী ও ডাঃ হিমেল সাহার মাতা উমা সাহা অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে এবং কোষাধ্যক্ষ অশোক ঘোষের সহধর্মিনী অঞ্জলি রানী ঘোষ অসুস্থ হয়ে ভারতের ভেলোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের উভয়ের আশু সুস্থতা কামনা করে গতকাল ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার বিকেল ৫টায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ এবং পরিচালনা করেন মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী। 


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল সরকার, সদস্য স্বপন কুমার মন্ডল, ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবু শীল, উজ্জ্বল রায়, সুশান্ত ব্যানার্জী, অলোক দে, সন্তোষ মজুমদার, রবীন দাস, মিলন সাহা কুটি, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, মহেশ চক্রবর্ত্তী, দুলাল দেবনাথ, হরিজন ঐক্য পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, লিয়ন বিশ্বাস, পলাশ রায়, বিধান রায়, বিপ্র দাস, সজল দাস, মুক্তা শীল, রণি সরকার, অমিত রায়, সৌরভ হাজরা, শিব শীল, প্রান্ত দে, চন্দনা দে প্রমুখ।    

No comments:

Post a Comment

"
"