বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল মালোপাড়ায় শ্রীশ্রীরাধামদনমোহন সেবাকুঞ্জ মন্দির প্রাঙ্গণে আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত দেবানন্দ রাধাচরণ দাস।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, অলোক কুন্ডু, প্রসীত সাহা, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, অলোক দে, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস। মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সত্যজিৎ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শঙ্কর প্রসাদ শিকদার, হারাধন ভদ্র, কবিতা বিশ্বাস, বিপন্ন বিশ্বাস, পার্বতী বিশ্বাস, নিখিল বিশ্বাস, কবিতা দাস, নমিতা শিকদার, বিকুল বিশ্বাস প্রমুখ।

No comments:
Post a Comment