বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এমপি প্রদত্ত শীতবস্ত্র অসহায় দুস্থ শীতার্তদের মাঝে খুলনা সদর থানার শ্রীশ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির, দোলখোলা প্রাঙ্গণে আজ ২৯ জানুয়ারি শুক্রবার বিকেল ৪:৩০টায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের একটিও মানুষ যাতে ক্ষুধায় ও শীতে কষ্ট না পায় তারজন্য অসহায় মানুষের পাশে গিয়ে খাদ্য, বস্ত্র ও মৌলিক চাহিদা মিটানোর জন্য সবসময়ে কাজ করার কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল-এমপি প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) আজ অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। মহামারী করোনার শুরু থেকে আজ পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং খুলনা-২ আসনের মাননীয় এমপিসহ তাঁর পরিবারের পক্ষ দফায় দফায় প্রতিটি ওয়ার্ডে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য-বস্ত্র, বাচ্চাদের জন্য দুধ, প্রসূতি মায়েদের বিশেষ খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। কাজেই সরকারের এই সকল অসহায় মানুষের প্রতি সর্বদা সতর্ক দৃষ্টি রয়েছে। আপনারা জানেন খুলনা উন্নয়নে যেমন শহরের প্রতিটি ড্রেন নির্মাণ, বিভিন্ন রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এখানে অনেক অবৈধ দখলদাররা রাস্তার জায়গা দখল করে ইমারত নির্মাণ করেছেন, তাদের উদ্দেশ্যে বলেন, যত শক্তিশালী হন না কেন, খুলনা উন্নয়নের জন্য ঐ জায়গা ছেড়ে দিতেই হবে। তিনি পূজা উদযাপন পরিষদকে উদ্দেশ্য করে বলেন, পূজা পরিষদের এই মানবিক কাজগুলো প্রশংসার দাবিদার। এজন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা-২ আসনের সংসদ সদস্যের পিএস ড. সাইদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী বাবলু বিশ্বাস, সঞ্জীব দাস, তাপস সাহা, গৌরাঙ্গ সাহা, বিদ্যুৎ দাস, শিবু রায়, প্রসীত সাহা, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন দীপক দত্ত, উপাধ্যক্ষ দেবদাস মন্ডল দেবু, অভিজিৎ দাস লবী, প্রকৌশলী বাবুল দেবনাথ, সুবর্ণ সাহা, সত্যপ্রিয় সোম বলাই, রণজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্তী, দিপংকর সাধু, ভোলানাথ দত্ত, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, সুশীল দাস, বাবু শীল, মানিক শীল, অলোক দে, শুভাগত দত্ত শুভ, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, রাজু শীল, সজল দাস, বিদ্যুৎ নন্দী, চন্দন দে, প্রিন্স দাস, বিধান রায় প্রমুখ।
No comments:
Post a Comment