বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, January 8, 2021

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লক্ষীপুর সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।



বাংলাদেশ যুব ঐক্য  পরিষদ লক্ষীপুর সদর উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ জানুয়ারী  সকাল ১১ টায় লক্ষ্মীপুর পৌর শহরের থানা রোডস্থ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়ায় এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত  সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডঃ পাপ্পু সাহা। সদর উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক শুভ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষীপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী স্বপন দেবনাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম  সাধারণ সম্পাদক শিমুল সাহা।  বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডঃ প্রহলাদ সাহা রবি,  অনুষ্ঠানে সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সঞ্জয় পালের সঞ্চালনায়  শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ । এছাড়াও সম্মেলনে গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

"
"