বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, January 8, 2021

মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে লবণচরা থানার দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ




 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে ধারাবাহিকতার অংশ হিসেবে লবণচরা থানার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে আজ বিকেল ৪টায় শ্রীশ্রীশীতলা মায়ের গাছতলা মন্দির, সাছিবুনিয়া প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লবণচরা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বিশিষ্ট সমাজসেবক ও ধর্মানুরাগী সঞ্জীব দাস, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, অঞ্জন দে, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ। লবণচরা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক মন্ডলী সদস্য রূপম দে, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, বাবুল শীল, উজ্জ্বল রায়, সুশান্ত ব্যানার্জী, দেবাশিষ কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাণিক শীল, অলোক দে, প্রণব চক্রবর্ত্তী, রবীন দাস, মিণ্টু সরকার, বিধান রায়, বিপ্লব মন্ডল, অনীক বিশ্বাস, শুভ হালদার, সেতু সাহা, সাজু কবিরাজ, বিপ্লব বিশ্বাস, শশধর মজুমদার, অনুপ গোলদার, লিটন মÐল প্রমুখ।  

No comments:

Post a Comment

"
"