বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, February 17, 2021

ফ্রন্টলাইনার অনিন্দ্য সাহা এর করোনা ভ্যাক্সিন গ্রহন।




সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ২০০৩-২০০৪ ছাত্র সংসদ এর সাবেক জনপ্রিয় সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এর সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা সদর থানা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক অনিন্দ্য সাহা আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই  অনিন্দ্য সাহা সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন।

অনিন্দ্য সাহা জানিয়েছেন টিকা গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি। অনিন্দ্য সাহা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

করোনা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করেছেন।

No comments:

Post a Comment

"
"