খুলনা সদর থানা পূজা উদযাপন পরিষদ খুলনা সদর থানার সভাপতি ও আদি কালিবাড়ী পাড়া সর্বজনীন পূজা মন্দির এর সভাপতি, বিকাশ কুমার সাহা, খুলনা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছেন এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই বিকাশ কুমার সাহা সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন ।
বিকাশ কুমার সাহা জানিয়োছেন তিনি করোনার টিকা গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি, তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন ।
করোনা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করছেন।

No comments:
Post a Comment