বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, February 12, 2021

ফ্রন্টলাইনার বিধান চন্দ্র রায় এর করোনা ভ্যাক্সিন গ্রহন।

 



বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট এর সিনিয়র আর সি ওয়াই , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা সদর থানার সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সম্পাদক মন্ডলীর সদস্য,  আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির সহ-সাধারণ সম্পাদক  ও সূর্য তরুণ সার্বজনীন পূজা কমিটি প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছে, এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ এবং আগের মতই স্বাভাবিক আছে,   করোনার প্রথম থেকেই  বিধান চন্দ্র রায় সমুখে থেকে জনসাধারণের পাশে থেকে ত্রান-সাহায্য, চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন তিনি।  

বিধান চন্দ্র রায় জানিয়োছেন তিনি প্রথমে টিকা গ্রহন করে তিনি কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা তার হয়নি, তিনি  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

করণা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করছেন।


No comments:

Post a Comment

"
"