সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদ ১৯৯৮-১৯৯৯ এর সাবেক সফল জনপ্রিয় ভি.পি, বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-সভাপতি ও ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সুযোগ্য, সুদক্ষ, সফল সাধারন সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেছে এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। মোঃ ফয়েজুল ইসলাম টিটো খুলনা মহানগর এর আওতাধীন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর পক্ষ থেকে তিনিই সর্ব প্রথম এই টিকা গ্রহন করেছেন। করোনার প্রথম থেকেই মোঃ ফয়েজুল ইসলাম টিটো সামনে থেকেছে এবং জনসাধারণের পাশে থেকে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ীতে বাড়ীতে গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন। মোঃ ফয়েজুল ইসলাম টিটো জানিয়েছেন তিনি টিকা গ্রহন পর থেকে কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা তার হয়নি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ২৩ নং ওয়ার্ডবাসী সহ সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

No comments:
Post a Comment