বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, February 16, 2021

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় যুব কমিশন সদস্য (খুলনা বিভাগ) ও খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান পাপন কংস বনিক করোনা ভাইরাসের ১ম ডোজের টিকা গ্রহন করেছে



বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় যুব কমিশন সদস্য (খুলনা বিভাগ) ও খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান, পঞ্চবিথী সার্বজনীন পূজা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তারেরপুকুর সার্বজনীন শ্যামা পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বনিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের ১ম ডোজের টিকা গ্রহন করেছে, এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ এবং আগের মতই স্বাভাবিক আছে, করোনার প্রথম থেকেই পাপন কংস বনিক সম্মুখে থেকে জনসাধারণের পাশে থেকে ত্রান-সাহায্য, চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন তিনি।

পাপন কংস বনিক জানিয়োছেন তিনি প্রথমে টিকা গ্রহন করে তিনি কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা তার হয়নি, তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা,কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

করণা টিকা দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য আহবান করেছেন।

No comments:

Post a Comment

"
"