বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, February 23, 2021

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও তাঁর সহধর্মিনীসহ কনিষ্ঠ পুত্রের রোগমুক্তি কামনায় মহানগর পূজা উদ্যাপন পরিষদের প্রার্থনা সভা

 


বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, তাঁর সহধর্মিনী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা ও কনিষ্ঠ পুত্র সেখ ফারজান নাসের করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের পক্ষ থেকে আজ ২৩ ফেব্রুয়ারি  মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। 

সঞ্চালনা  বক্তব্য রাখেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্যের পিএস ড. সাইদুর রহমান, মহানগর পুজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানার সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, আর্য্য ধর্মসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা, খুলনা মহানগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু। এ সময়ে বক্তারা মাননীয় সংসদ সদস্য ও তাঁর পরিবার দ্রুত সুস্থ হয়ে যাতে খুলনা গণমানুষের পাশে ফিরে খুলনার উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করতে পারেন তারজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। প্রার্থনা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী। 

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ধর্মানুরাগী গৌরাঙ্গ সাহা, শিবু রায়, তীর্থালোক সংঘের সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুজিত মজুমদার, শ্রীগুরু সংঘের সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, পূজা উদযাপন পরিষদ সম্পাদকমÐলীর সদস্য দেবীপ্রসাদ ঘোষ, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন মন্ডল, দুলাল সরকার, পাপ্পু সরকার, মাণিক শীল, প্রণব চক্রবর্ত্তী, শুভাগত দত্ত, লিয়ন বিশ্বাস, অলোক দে, রবিন দাস, সজল দাস, পলাশ রায়, দিপ্র দাস, বিজয় সরকার বিজু, তুর্য ব্যানার্জী, ধ্রব মন্ডল, শিমুল রায়, অমিত রায়, চন্দন রায়, শুভদ্বীপ কর, সাগর কুন্ডু, মিঠু দে, শুভ দে, বাপ্পা রায় প্রমুখ।   


No comments:

Post a Comment

"
"