বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, February 21, 2021

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন ও ভাষা শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রর্থনা সভা ।




বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে খুলনার শহীদ হাদিস পার্ক এ অবস্থিত শহীদ মিনারে ২১সে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের পূর্বে রাত ১১টায় আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গনে ১৯৫২সালের ২১সে ফেব্রুয়ারী রাষ্ট্র ভাষা বাঙলার দাবিতে পাকিস্তানিদের হাতে নিহত সকল ভাষা শহীদের স্বরণে মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশ্বজিৎ দে মিঠুর সভাপতিত্বে প্রর্থনা সভা অনুষ্ঠিত হয়, মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক পাপ্পু সরকারের পরিচালনায় প্রর্থনা সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল হালদার, জেলা শাখার সভাপতি শ্রী কৃষ্ণ পদ দাস, নগর সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুন্ডু, জেলা শাখার সাধারন  সম্পাদক শ্রী রিবনদ্রনাথ দত্ত, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রর্বাট নিক্সন ঘোষ, রতন দেবনাথ, বিকাশ সাহা, বিপ্লব সাহা লব, রামপদ পোদ্দার, বাবু শীল, ভবেশ সাহা, অলোক দে, উজ্জ্বল ব্যানার্জি, অনিন্দ্য সাহা, প্রনব চক্রবর্তী, রাজ কুমার শীল, বিদ্যুৎ নন্দী, বিশ্বজিৎ মন্ডল, রবিন দাস, অনামিকা সাহা তিন্নি, দিপ্র দাস, শিমুল রায়, বাপ্পি রায়, পাপ্পু সাহা, চন্দন সাহা, অমিত রায় প্রমুখ।



No comments:

Post a Comment

"
"