বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, March 1, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকি "মুজিববর্ষ" স্মরণে অসচ্ছল ব্যাক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং কেন্দ্রীয়ভাবে উলুধ্বনী ও শঙ্খধ্বনী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আজ ১লা মার্চ ২০২১ সোমবার সকাল ১১.০০ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকি "মুজিববর্ষ" স্মরণে অসচ্ছল ব্যাক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য এমপি।


পরবর্তী অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে উলুধ্বনী ও শঙ্খধ্বনী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট মানবাধিকার নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, শ্রী জে. এল. ভৌমিক, শ্রীমতি পূরবী মজুমদার, শ্রীমতি ছায়া ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।


No comments:

Post a Comment

"
"