হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১
উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসাবে ও নির্দেশনায় খুলনা
মহানগর পূজা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী
মন্দির প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে সকাল
৭টায় জাতীয় পতাকা উত্তোলন, ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে ও রূপসা
মহাশ্মশানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
১০টায় স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর
পরিবারবর্গ এবং জাতীয় চার নেতাসহ নিহতদের বিদেহী আত্মার
শান্তিকামনায় গীতা পারায়ণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায়
অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখা, আর্য্য
ধর্মসভা মন্দির শ্রীমদ্ভগবদ গীতা অনুশীলন চক্র, রূপসা মহাশ্মশান মন্দির
ভিত্তিক গণশিক্ষা স্কুল ও গীতা অনুশীলন চক্র।
প্রার্থনা শেষে বেলা ১১টায় এক
আলোচনাসভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি
শ্যামল হালদারের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথের সঞ্চালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক ও জেলা
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুফ আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) দেবাশীষ বসাক, খুলনা জেলা পরিষদের প্যানেল
চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, কেন্দ্রীয় পূজা
উদযাপন পরিষদের উপদেষ্টা অরবিন্দু সাহা, জেলা পরিষদ সদস্য জয়ন্তী মন্দল, জেলা
আওয়ামী লীগ সদস্য নিক্সন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন
পরিষদের প্রকৌশলী পরিমল দাস, রজত কান্তি দাস, বিশ্বজিৎ দে মিঠু, শিবু রায়,
সুরেশ চক্রবর্ত্তী, বাবলু বিশ্বাস, ডাঃ শেখর চন্দ্র পাল, বিকাশ কুমার সাহা,
বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, প্রকাশ অধিকারী, দীপক দত্ত, শংকর পোদ্দার,
সুদীপ মজুমদার অপু, প্রসীত সাহা, সুজিত মজুমদার, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ
সাহা, রূপম দে, সুশান্ত ব্যানার্জী, সত্যপ্রিয় সোম বলাই, উজ্জ্বল রায়, স্বপন
চক্রবর্ত্তী, অশোক ঘোষ, দুলাল সরকার, মাণিক শীল, বাবু শীল, অলোক দে, পাপ্পু
সরকার, রবীন দাস, রাজকুমার শীল, সুশীল দাস, সজল দাস, অনিন্দ্য সাহা, দিপ্র
দাস, শুভ দে, সুমিত সাহা, মহেশ চক্রবর্ত্তী, অসীত সরদার, তাপস দাস প্রমুখ।
জাতীয় শিশু দিবসে এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর জন্ম দিন, শিশু হৃদয় হোক
রঙিন’ উপলক্ষে কেক কাটা ও শিশুদের মাঝে সেলিনা হোসেনের ‘ছোটদের
বঙ্গবন্ধু’ বইটি বিতরণ করেন জেলা প্রশাসক এবং শিশুদের উদ্দেশ্যে বলেন,
আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ।


No comments:
Post a Comment