বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, April 17, 2021

ফ্রন্টলাইনার এ্যাডঃ তাপস পাল ও তাঁর সহধর্মিণী স্বপ্না পাল এর করোনা ভ্যাক্সিন এর ২য় ডোজ গ্রহন।



 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডঃ তাপস পাল ও তাঁর সহধর্মিণী স্বপ্না পাল ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস টিকা এর ২য় ডোজ গ্রহন করেছেন এবং তাঁরা বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই  এ্যাডঃ তাপস পাল ও তাঁর সহধর্মিণী স্বপ্না পাল সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন।  

এ্যাডঃ তাপস পাল ও তাঁর সহধর্মিণী স্বপ্না পাল জানিয়েছেন তাঁরা টিকা গ্রহন করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা তাদের হয়নি, তাঁরা  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা এর ১ম ও ২য় ডোজ গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।

করোনা টিকা এর ২য় ডোজ দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য তাঁরা দেশবাসীর প্রতি আহবান করেছেন।


 

No comments:

Post a Comment

"
"