বাংলাদেশ ছাত্রলীগ সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ এর সাবেক নেত্রী, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদিকা তৌহিদা পারভীন রুমু আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস টিকা এর ১ম ডোজ গ্রহন করেছেন এবং সে বর্তমানে সম্পূর্ন সুস্থ্য এবং আগের মতই স্বাভাবিক আছে। করোনার প্রথম থেকেই তৌহিদা পারভীন রুমু সম্মুখে থেকে জনসাধারণের পাশে ত্রান-সাহায্য, করোনা আক্রান্তদের বাড়ী গিয়ে চিকিৎসা সামগ্রী সহ লকডাউনের সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন।
তৌহিদা পারভীন রুমু জানিয়েছেন টিকা এর ১ম ডোজ গ্রহন করে তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা কোন ধরনের সমস্যা হয়নি। তৌহিদা পারভীন রুমু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলকে টিকা এর ১ম ও ২য় ডোজ গ্রহন করার জন্য আহবান জানিয়েছেন।
করোনা টিকা এর ১ম ও ২য় ডোজ দেয়ার পরেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধ সকলকে মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহবান করেছেন।

No comments:
Post a Comment