খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের অক্সিজেন ব্যাংকে খুলনা বাজার
কালীবাড়ীর মন্দিরের সেবায়েত কর্তৃক অক্সিজেন সিলিন্ডার প্রদান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা মহামারী করোনাকালীন সময়ে অসুস্থ শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক গঠন করেছিল। ২০২০ সালের মার্চ মাস থেকে অদ্যাবধি বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগীদের মাঝে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা অক্সিজেন সরবরাহ করে এ মানবিক কাজটি অব্যাহতভাবে সম্পাদন করে আসছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে আরো অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন দেখা দিয়েছে। সে প্রেক্ষিতে খুলনা বাজার কালীবাড়ীর সেবায়েত, বিশিষ্ট ধর্মানুরাগী প্রশান্ত ব্যানার্জী অদ্য ০৭ এপ্রিল ২০২১ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা’র অক্সিজেন ব্যাংকের ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, বিশিষ্ট ধর্মানুরাগী ও সমাজসেবক বাবলু বিশ্বাস, তপা হালদার, সুশান্ত ব্যানার্জী, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, রাজকুমার শীল, মুকেশ রাম, গোবিন্দ ভৌমিক, শ্যাম হালদার, দিপ্র দাস, আকাশ ব্যানার্জী প্রমুখ। কোনো সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্দির কমিটি এই করোনা দুর্যোগকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান করতে চাইলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা তাদের নিকট কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি মহামারী করোনার এই দ্বিতীয় ঢেউয়ে শ্বাসকষ্টজনিত রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
No comments:
Post a Comment