বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, June 2, 2021

০৪ জুন থেকে আগামি এক সপ্তাহ খুলনায় লকডাউন

 



০৪ জুন থেকে আগামি এক সপ্তাহ করোনা সংক্রমণের আধিক্য বিবেচনায় খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানায় জরুরি সেবা ব্যতীত সকল দোকান, কাঁচা বাজার এবং জনসমাবেশের স্থান  বন্ধ থাকবে। মহানগরীতে সন্ধ্যার পর দোকান-পাট বন্ধ রাখা ও হোটেলগুলোতে লোকসমাগম নিয়ন্ত্রণ এবং যত্রতত্র একাধিক লোকের উপস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যবস্থা নিবে। এসময় মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়, স্বাস্থ্যবিধি পালনে মনিটরিং জোড়দার করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে প্রচার-প্রচারণা চলমান থাকবে। 


সভায় সিটি মেয়র বলেন, সার্বিকভাবে করোনা নিয়ন্ত্রণে খুলনার স্বাস্থ্যবিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিধিদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। সন্ধ্যার পর একাধিক লোকের জনসমাগম বন্ধ করতে হবে। তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সর্বক্ষেত্রে মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেন। এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতে মসজিদে ঈমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উল্লেখ্য, রূপসা উপজেলাতে করোনা সংক্রমণের হার শতকরা ৪ দশমিক ১৮ ভাগ। কিন্তু অন্যান্য উপজেলাতে এই হার শতকরতা প্রায় ১ ভাগ। এছাড়া খুলনা মহানগরীর সদরের সংক্রমণের হার শতকরা ৩৫ ভাগ, খালিশপুরে ২৫ ভাগ এবং সোনাডাঙ্গা এই হার শতকরা ১৭ ভাগ। অন্যান্য স্থানে সংক্রমণের হার নিম্নগামী।


সভায় খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার, খুলনা জনাব মোহম্মদ মাহাবুব হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ রবিউল হাসান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জনাব মোঃ ইউসুপ আলী এবং বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যগণ উপস্থিতি ছিলেন।

No comments:

Post a Comment

"
"