মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম টিটোর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ শুরু হয়েছে।
ওয়ার্ডের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে একত্রিত হয়ে তাদের সহোযোগিতায় এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ এখনো পর্যন্ত অব্যহাত রেখেছেন।
এর আগেও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম টিটোর উদ্যোগে করোনা প্রতিরোধের ওয়ার্ডবাসীকে বিভিন্ন ধরনের সাহায্য সহোযোগিতা করা হয়েছে।
এখনো পর্যন্ত এই আওয়ামীলীগ নেতা তার ওয়ার্ডকে করোনা মুক্ত রাখতে সচেতনতার সাথে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ ও ছাত্রলীগ, যুবলীগের আরও অনেক নেতৃবৃন্দ।
সেখানে আরও উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক শীল, আশিষ সাহা, গোপাল দত্ত, বাবুশীল, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি প্রনব চক্রবত্তী, মহানগর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক এম,এ সবুজ, মহানগর ছাত্রলীগ এর উপ অর্থ বিষয়ক সম্পাদক মো: হাফিজুর রহমান ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বাপ্পী রায় সহ-সভাপতি শুভ্রদেব রায় সাংগঠনিক সম্পাদক শোভন দ্বীপ কর,ওয়ার্ড ছাত্রলীগ নেতা বাপ্পা রায়, নিলয় পাল, অপূর্ব পাল, শুভ বিশ্বাস, নয়ন প্রমূখ।

No comments:
Post a Comment