বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, July 13, 2021

মহানগর পূজা পরিষদের অক্সিজেন ব্যাংকে আমেরিকা প্রবাসী ব্যক্তিসহ ৩ জন মানবিক ব্যক্তির ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান



ভয়াবহ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণার্থে আমেরিকার নিউইয়ার্কে বসবাসরত প্রবাসী স্বরূপ কুমার সাহার পক্ষে তাঁর ঘনিষ্ঠতম বন্ধু উন্নয়ন কর্মী, সাবেক ছাত্রনেতা অসীম আনন্দ দাস ২টি অক্সিজেন সিলিন্ডার, স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, হেড কভার ও গ্লোবস; ছোট বয়রা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে সহ-সভাপতি গণেশ চন্দ্র সিংহ ও সাধারণ সম্পাদক নিতাই সরদার ১টি এবং বাংলাদেশ ব্যাংক, খুলনা শাখার অবসরপ্রাপ্ত যুগ্ম ব্যবস্থাপক তুলসী দাস রায় ১টি সর্বমোট ৪টি সিলিন্ডার ও স্বাস্থ্যসেবা সামগ্রী আজ বিকেল ৫টায় খুলনা বাজার কালীমাতা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংকে প্রদান করেন। মানবিকতার সাক্ষর রেখে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উল্লিখিত মানবিক ব্যক্তি মহোদয়গণ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও তাঁদের পরিবারবর্গকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এ সময়ে উপস্থিত ছিজাপ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক সুস্মিতা সাহা, বিশিষ্ট ব্যবসায়ী তাপস কুমার সরকার (শিব), শঙ্কর কুমার ঘোষ, আদিত্য পাল, উন্নয়ন কর্মী অনুপ কুমার রায়, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য উজ্জল গাঙ্গুলী, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বিশিষ্ট সংবাদিক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, বিশিষ্ট সাংবাদিক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য অভিজিৎ পাল, বিশিষ্ট সাংবাদিক প্রবীর বিশ্বাস, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, দিপক দত্ত, অঞ্জন দে, অলোক কুন্ডু, সুশান্ত ব্যানার্জী, সুজিত কুমার মজুমদার, সনৎ বকসি, শঙ্কর প্রসাদ ঘোষ, প্রশান্ত রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, রূপন দে, স্বপন চক্রবর্ত্তী, উজ্জল রায়, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, নিতু পাল, রাজকুমার শীল, সজল দাস, গোবিন্দ মল্লিক, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, অন্তু দে প্রমুখ। 

মহামারী করোনা দুর্যোগে করোনা আক্রান্ত শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার অক্সিজেন ব্যাংক থেকে নিজস্ব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। করোনায় আক্রান্ত ব্যক্তি/পরিবার অক্সিজেন সিলিন্ডার প্রাপ্তির জন্য মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ০১৭১১-৮১৪২১২, সাধারণ সম্পাদক ০১৭১১-২৭৫০৩০, হঠলাইন ০১৭১১-০৬০৯১৮ ও ০১৭১১-৫৭৯৫৯১ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। একই সাথে কোনো সহৃদয় ব্যক্তি/পরিবার/প্রতিষ্ঠান এই করোনা দুর্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ খাদ্য সহায়তা প্রদান করতে চাইলে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে।  

 

No comments:

Post a Comment

"
"