বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়ার ভ্রাতা সাংগঠনিক সম্পাদক শরৎ কুমার মুন্ধড়া (লালা), খুলনা সদর থানা পূজা পরিষদের সহ-সভাপতি মাণিক শীলের মাতা মালতি রাণী শীল, মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সুজিত কুমার মজুমদারের ভাইঝি সন্ধ্যা মজুমদার ও ভাইঝি-জামাই বিদ্যুৎ বাইনসহ খুলনা মহানগর ও মহানগর আওতাধীন ৮টি থানা পূজা উদযাপন পরিষদের যে সকল নেতাকর্মী ও তাঁদের আত্মীয়-স্বজন করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসারত আছেন তাঁদের সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আজ ১৮ জুলাই ২০২১ রবিবার বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।
উক্ত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। উক্ত প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, অভিজিৎ পাল ও প্রবীর বিশ্বাস, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদক মণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, তরুণ রায় শিবু, গৌরাঙ্গ সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমণ্ড মণ্ডল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখার সাবেক সভাপতি ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ দেবদাস মণ্ডল দেবু, শ্রীগুরু সংঘ খুলনা শাখার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, তীর্থালোক সংঘ খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, মহানগর পূজা পরিষদের সম্পাদক মণ্ডলী সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, পলাশ রায়, অশোক ঘোষ, রূপন দে, উজ্জ্বল রায়, সনৎ বকসি, নিরঞ্জন কুমার মণ্ডল, গৌতম মজুমদার, দুলাল সরকার, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, রবিন দাস, রাজকুমার শীল, লিটন চক্রবর্ত্তী, সজল দাস, নিলয় সাহা, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, জয় দাস প্রমুখ।

No comments:
Post a Comment