খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের নিকট খুলনা মহানগর আওতাধীন ৮টি থানার সার্বজনীন ১২৯টি ও পারিবারিক ৩টি সর্বমোট ১৩২টি দুর্গাপূজা মন্ডপের নামের তালিকা আজ ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের পক্ষ থেকে প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে নগরীর বিভিন্ন মঠ-মন্দির, শ্মশানঘাট ও দেবালয়ের নানাবিধ সমস্যা তুলে ধরে তাঁর সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং যে সমস্ত মন্দির-শ্মশানঘাট জরুরী সংস্কারের প্রয়োজন তারজন্য আর্থিকভাবে সহায়তা কামনা করা হয়।
প্রত্যুত্তরে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে উপরোল্লিখিত সমস্যা সমাধানের আশ্বাস প্রদান এবং আগামীতে প্রয়োজনানুসারে পর্যায়ক্রমে মন্দির ও শ্মশানঘাট সংস্কারের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, নগর পূজা পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য উজ্জল ব্যানার্জী, গৌরাঙ্গ সাহা, মহাদেব সাহা, পংকজ দত্ত, প্রসীত সাহা, সুশান্ত ব্যানার্জী, নিতাই সরদার, রবীন দাস, অলোক দে প্রমুখ।
No comments:
Post a Comment