বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, April 21, 2026

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের কার্গো জাহাজ

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ। ‘শুজা-২’ নামের জাহাজটি ইরানের বন্দর থেকে যাত্রা করে ভারতের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের কান্ডলা বন্দরের দিকে যাচ্ছে।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান MarineTraffic–এর তথ্য অনুযায়ী, ‘শুজা-২’ বর্তমানে হরমুজ প্রণালির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং এর গন্তব্য ভারত।
এর আগে ১৩ এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করে। এই অবরোধের মধ্যেও ইরানের জাহাজ চলাচল আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এদিকে এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্রের অবরোধের ঘোষণার পর তেলের দামে নতুন করে উত্থান দেখা গেছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কাই মূলত দামের ঊর্ধ্বগতির কারণ।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামে প্রভাব ফেলে।

 

No comments:

Post a Comment

"
"