বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, April 27, 2026

হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার লুট

 

হবিগঞ্জ শহরের কালীগাছতলা এলাকায় অবস্থিত প্রাচীন শ্রীশ্রী কালী মন্দির-এ সংঘবদ্ধ চোরচক্রের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে চোরেরা মন্দিরে প্রবেশ করে মূল্যবান স্বর্ণ ও রূপার অলংকার লুট করে নিয়ে যায়।
মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাত প্রায় ২টার দিকে একদল চোর দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা প্রথমেই সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে নজরদারি অকার্যকর করে দেয়। এরপর মূল মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে কালী প্রতিমার গায়ে থাকা মুকুট, তাজ, নুপুর, সীতাহার, চেইন ও দুলসহ বিভিন্ন অলংকার নিয়ে যায়। পাশাপাশি দানবাক্সে থাকা অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রীও লুট করা হয়।
রোববার সকালে ভক্তরা মন্দিরে এসে চুরির ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
মন্দির কমিটির সভাপতি দিলীপ দাস বলেন, এর আগেও দানবাক্স চুরির ঘটনা ঘটলেও এবারের ঘটনা অত্যন্ত গুরুতর এবং ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি ধারণা করছেন, স্থানীয় কোনো সংঘবদ্ধ চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
এ ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ধর্মীয় স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে হবে এবং অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।


No comments:

Post a Comment

"
"