বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, April 17, 2026

নববর্ষে সাভারে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ঘরবাড়ি-মন্দিরে ভাঙচুর

বাংলা নববর্ষের দিন ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার ঘটনা ঘটেছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূজা চলাকালীন তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সদস্য পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা কয়েকটি হিন্দু পরিবারের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
হামলার সময় এক কিশোরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া হামলাকারীরা নারীসহ স্থানীয় বাসিন্দাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, তারা বাড়িঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
হঠাৎ এই সহিংস ঘটনায় পুরো এলাকায় ভীতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষজন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন। তাদের দাবি, হামলার পরও অভিযুক্তরা পুনরায় হুমকি দিচ্ছে এবং ভবিষ্যতে মন্দির দখল ও বসতবাড়ি ভাঙচুরের ভয় দেখাচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।




 

No comments:

Post a Comment

"
"