বগুড়ার শিবগঞ্জ উপজেলা-তে গভীর রাতে এক বাড়িতে ঢুকে দুই নারীকে বেঁধে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করেছে একদল মুখোশধারী ডাকাত।
শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে বিভাস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ওই বাড়িতে বাসনা রানী সরকার (৫০), আলপনা রানী সরকার (৪৫) ও তাদের মা বসবাস করছিলেন। রাতের আঁধারে ৮–১০ জনের একটি দল জানালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা দুই নারীকে হাত-পা বেঁধে মারধর করে এবং ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
ডাকাতরা প্রায় আট ভরি স্বর্ণালংকার, লক্ষাধিক টাকা ও কাঁসার থালাবাসন নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা আশপাশের বাড়ির দরজাও বাইরে থেকে আটকে দেয়, ফলে চিৎকার শুনেও কেউ বের হয়ে সাহায্য করতে পারেনি।
ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, এখনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই চক্র ওই রাতে দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামেও ডাকাতি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment