রাজধানীর মহাখালী এলাকায় ফুটওভার ব্রিজ পার হয়ে রাস্তায় হেঁটে যাচ্ছেন এক যুবক, যার কোলে রয়েছে প্রায় ৩ বছর বয়সী এক শিশুর মরদেহ। জানা গেছে, শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঘটনাটির কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। ছবিগুলোতে দেখা যায়, কাপড়ে মোড়ানো শিশুটিকে কোলে নিয়ে এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একই সঙ্গে একটি হাসপাতালের সামনে তিনজন নারীকে কান্নারত অবস্থায় দেখা গেছে। ছবির ক্যাপশনে শিশুটির নাম সাদমান এবং বয়স ৩ বছর উল্লেখ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কামরাঙ্গীরচর এলাকা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
তবে এ ঘটনায় ছবিতে থাকা যুবক কিংবা শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ঘটনার বিস্তারিত তথ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা এবং এমন পরিস্থিতিতে পরিবারের করণীয় নিয়ে প্রশ্ন তুলেছেন।
.jpeg)
No comments:
Post a Comment